প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে যুবলীগ সেক্রেটারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

মাসুদ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইউনিয়ন যুবলীগের সেক্রেটারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিছ ইয়াবা, ২টি এন্ড্রয়েড মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিনে উচ্চাঙ্গা এলাকায় একটি মুরগীর ফার্ম এর দক্ষিন পাশ থেকে উচ্চঙ্গা মুন্সি বাড়ির নুরুল আমিনের ছেলে হাজীগঞ্জ ৫নং সদর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী জাকির হোসেন শাহিন (৪৪) ও চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গাজী বাড়ির কালু গাজির ছেলে আজাদ গাজী (৩৪) কে হাতেনাতে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। অভিযানকালে আটক জাকির হোসেন শাহিনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪ প্যাকেটে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ে জন্য ব্যবহৃত মোটরসাইকেলসহ তার সহযোগী আজাদ গাজীর কাছ থেকে এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা আরো জানায়, তারা চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পরস্পরের যোগসাজসে উক্ত ইয়াবা মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করার পরিকল্পনা ছিল।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

অভিযানের রাতেই হাজীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন