প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ । ১০:১৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের কিশোর হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ওসমান গণি নামের (১৬) এক কিশোর চালক মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত কিশোর ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের জহির হোসেনের ছেলে আরিফ হোসেন (১৭) ও একই গ্রামের শাহআলমের ছেলে রনি (১৭)।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহত ওসমান গনির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন হাজীগঞ্জ বাজারমুখী চালক ও আরোহীসহ দ্রুতগামী একটি মোটরসাইকেলটি সড়কের বাক (মোড়) ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে করে ঘটনাস্থলে চালক ওসমান গনি নিহত এবং আরিফ ও রনি নামের অপর দুই আরোহী গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গণিকে মৃত ঘোষণা করেন এবং আহত দুই কিশোরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের মরেদহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন