প্রকাশের সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ । ৪:০২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাম্মির ‘বিয়ে’ বাণিজ্য : প্রতারণার ফাঁদে বন্দি ডজনখানেক পুরুষ

সাইদ হোসেন অপু চৌধুরী
প্রবাসী বা দেশের ব্যবসায়ীদের টার্গেট করে প্রথমে প্রেমের ফাঁদে ফেলেন নেত্রকোনার মেয়ে শাহানাজ শাম্মী। পরে বিয়ের পিড়িতে বসে ছয়মাস না পেরোতেই বিবাহ গোপন রেখে হাতিয়ে নিতেন কাবিনের নামে লাখ লাখ টাকা।
১ম ও বর্তমান স্বামীকে ডিভোর্স না দিয়েই শাহানাজ শাম্মি আরেক জনের সাথে বিয়ে করে সংসার করার এমন অভিযোগও এনেছেন ভুক্তভোগীরা তার স্বামী নাছির উদ্দিন ও সেলিম মিয়া।
শাহানাজ শাম্মির বিরুদ্ধে অসংখ্য বিয়ের অভিযোগ থাকলেও অনুসন্ধানে ২টি বিয়ের কাবিননামা হাতে এসেছে।
এবিষয়ে হাজারিবাগ ও শাহবাগ থানায় পৃথক দুটি সাধারন ডাইরী করেছেন অভিযোগকারী স্বামী নাছির উদ্দিন ও সেলিম মিয়া। যার জিডি নাম্বার, ৭২০ ও ১৫২৫।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, বিবাদী শাহানাজ শাম্মী (৩৫) পিতা- বজলুল রশিদ খান, সাং সেমিয়া, বারহাট্টা নেত্রোকোনা, সাথে ১৪ জানুয়ারী ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দ্বিতীয় স্বামী সেলিম মিয়া, দাম্পত্য জীবনের কিছুদিন পর বাদী জানতে পারেন তার স্ত্রী শাহানাজ শাম্মী আগেই বিবাহিত ছিলেন।
প্রথম স্বামী নাছির উদ্দিনকে ২০০৯ সালের ৪ ডিসেম্বর বিয়ে করেন। পারিবারিক কোন প্রকার ঝামেলা না থাকার পরেও কিছুদিন আগে শাহানাজ শাম্মী ২য় স্বামীকে কিছু না জানিয়ে কিংবা ডিভোর্স না দিয়েই চাদপুর জেলার হাজীগঞ্জ থানার আমেরিকা প্রবাসী এক ব্যক্তির সাথে একত্রে বসবাস করছেন।
দ্বিতীয় স্বামী নাছির উদ্দিন আলাদা থাকায় স্ত্রী শাহানাজ শাম্মীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিভিন্ন মাধ্যমে ভয়-ভিতি ও হুমকি দিয়ে যাচ্ছেন।
২য় স্বামীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কান্না জড়িত কন্ঠে জানান, আমি আতঙ্কিত। পছন্দ করে শাহানাজ শাম্মীকে বিয়ে করেছিলাম কিন্তু কিছুদিন পর জানতে পারলাম সে আগে থেকেই বিবাহিত। তিনি তাকে তার কাছে ফিরে আসার আহ্বান জানান। এই নারী এবং তার লোকজন আমাকে বিভিন্ন মাধ্যমে ভয়-ভিতি ও হুমকি দিয়ে যাচ্ছেন। তাই হাজারীবাগ ও শাহাবাগ থানায় দুটি আলাদা জিডি করেছি।
শাহানাজ শাম্মী প্রতিনিয়ত সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী নির্যাতন আইনে মামলা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে।
এবিষয়ে বিবাদী শাহানাজ শাম্মীর এয়ারটেল নাম্বারে একাধিকবার কল করেও নাম্বারটি সচল পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন