হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে কাভার্ড ভ্যানের উপর অস্থায়ী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।উক্ত বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজির নেতৃত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ বাখের খন্দকার, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মহসিন তপদার, বিএনপি নেতা আঃ ছাত্তার বেপারী, ওয়ালী উল্যাহ বেপারী, উপজেলা তাঁতী দলের আহবায়ক শাহ জালাল দেওয়ান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব আলম, যুগ্ম আহবায়ক জহির বেপারী, শরীফ হোসেন, মজিব কারী, ওয়াসিম হাজী, সদস্য সোহরাব হোসেন কুসুম, মমিন খান, কাদির কাজী, জহির ইকবাল খান, আরিফ তালুকদার, বিল্লাল পাটওয়ারী, মাসুদ মাল, যুবদল নেতা মনিরুজ্জামান পাটওয়ারী, জুলহাস পাটওয়ারী, নাসির হাজী, সুজন হাজী, নাসির পাটওয়ারী, আলমগীর গাজী, কামাল হাওলাদার , রাশেদ পাটওয়ারী, ইব্রাহিম খান, আনাস গাজী, জাফর গাজী, স্বেচ্ছাসেবকদল নেতা সিপন বেপারী, গাজী নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা শাকিল পাটওয়ারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে । দেশের জনগণ ম্যাডাম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়।জনগণ ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার চায়। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশ আসলেই সাধারণ জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করবো। দাবিতো আদায় হয়েই গেছে এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে বলে দিতে চাই আমরা জনগণের কথা বলি কিন্তু আওয়ামী লীগ জনগণের কথা বলে না। কারণ জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক মানুষ নিজেকে বাঁচাতে চায়। কিন্তু অনেক সময় ভুল করতে করতে সেই অবস্থা থাকেনা। আপনারা সেই অবস্থার দ্বার প্রান্তে। চ্যাংশনের কারণে আজকে জাতি হিসেবে আমরা লজ্জিত।গুম খুন ও মিথ্যা মামলার কারণে আমেরিকার কাছে বাংলাদেশের মাথা নিচু করা হয়েছে। আমরা আর এটা চলতে দিতে পারি না। আমাদের নেতা তারেক রহমান বলেছে টেক ব্যাক বাংলাদেশ।

মাসুদ হোসেন