প্রকাশের সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হিলিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিয় চাঁদপুর ডেস্ক

দিনাজপুরের হিলিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফিরোজ খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হিলির মধ্যবাসুদেবপুর এলাকায় ভাড়া করা নিজ বাড়িতে ঘরের বারান্দায় বাশের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ খান চুয়াডাঙ্গা জেলার শামসুল হকের ছেলে। সে হিলিতে বিথি নামের এক মেয়েকে বিয়ে করে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করে আসছিল।

হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আবু সায়েম বলেন, নিহত ফিরোজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় আজ এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যপারে এখনো কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন