শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সঞ্চালনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এতে টেলি কনফারেন্স প্রধান অতিথির আসন অলংকৃত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী (দুলাল)।
এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবু খোকন চন্দ্র সরকার, সাংগঠনিক চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন,সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, টামটা দক্ষিন ইউপির চেয়ারম্যান জহিরুল আলম মানিক, টামটা উওর ইউপির আলীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশ,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর, রায়শ্রী দক্ষিন ইউপির সভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আ: রাজ্জাক, চিতোষী পুর্ব ইউপির সভাপতি মনিরুজ্জামান আনসারী, নজরুল ইসলাম স্বপন, মেহের দক্ষিন ইউপির সভাপতি শামসুদ্দিন আহমেদ টিউলিপ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন,ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, আওয়ামী লীগ নেতা মহসিন পাটওয়ারী, হুমায়ূন কবির হিরু, এফ কাদের বাবু,সাবেক পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের কেক কেটে দোয়া ও মিলাদ মোনাজাত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গনমাধ্যাম কর্মীসহ শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি