প্রকাশের সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলার ফেরারী আসামী পিয়ামকে ধরিয়ে দিতে পরিবারের আহবান

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ইয়াসিন হত্যা মামলার ফেরারী আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে পিয়ামকে ধরিয়ে দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন অসহায় ভুক্তভোগী পরিবার।
ছেলে হত্যার বিচারের দাবিতে সকলের প্রতি এমন আহবান জানান এক অসহায় মা।
জানা যায় ২০২০ সালের ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচনের সময় নির্বাচনী সহিংসতায় কোড়ালিয়া এলাকার হারুন মোল্লার ছেলেকে কুপিয়ে হত্যা করে একই এলাকার দীনুল ইসলাম দুলালের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে পিয়াম। ওই ঘটনার পর নিহত ইয়াসিনের মাতা আমেনা বেগম বাদী হয়ে পিয়ামসহ অজ্ঞাত আরো বেশ ক,জনকে আসামী করে চাঁদপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩০২/৩৪। ওই মামলায় আসামী আবু বক্কর সিদ্দিক আদালতে হাজির না হওয়ায়, তাকে ফেরারী ঘোষনা করে কয়েকদিন পূর্বে হর্কাস মার্কেটে থাকা তার ব্যবসায়িক মালামাল ক্রোক করার জন্য চাঁদপুর মডেল থানায় একটি নোটিশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
 ভুক্তভোগী পরিবার জানান, আসামী আবু বকর সিদ্দিক পিয়াম আদালতের কাছে নিজেকে ফেরারী দেখালেও, সে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে শহরে  ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে ব্যর্থ ভুমিকা পালন করছে। তার দোকানের মালামাল ক্রোক করলেও অদৃশ্য কোন কারনে তার পরের দিনই আবার তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত চালিয়ে যাচ্ছেন।
এমন হত্যা মামলার আসামী হয়েও সে দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাই  অর্থ এবং ক্ষমতার দাপটের কাছে ঘটনার তিন বছরেও ছেলে হত্যার বিচার পায়নি অসহায় আমেনা বেগম ও তার পরিবার।
এদিকে পুলিশ প্রশাসন আসামী পিয়ামকে আটক করতে না পারায়, সে প্রায় সময় তার পরিবারের লোকজন এবং সহপাঠীদের মাধ্যমে ভুক্তভোগীদেরকে নানা হুমকি ধমকি প্রদান করে থাকেন বলে জানান, নিহত  ইয়াসিনের পরিবার।
তাদের এমন হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় পরিবারটি। এজন্য হত্যা মামলার ফেরারী আসামী পিয়ামকে ধরিয়ে দিয়ে ছেলে হত্যার বিচারে দেখার জন্য প্রশাসন ও সাধারনের সহযোগিতা কামনা করছেন নিহত ইয়াসিনের পরিবার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন