প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ । ১১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী আলমগীরকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর’কে গ্রেফতার করেছে র‍্যাব।

গেলো সোমবার সকালে প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০এর একটি টিম ঢাকার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে দু’ই বছরের সাজাপ্রাপ্ত আসামী চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় কাজী বাড়ি’র আলমগীর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মঙ্গলবার সকালে র‍্যাব-১০ সাজাপ্রাপ্ত আসামী’কে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, ২০১৮ সালের ২৩ নভেম্বর চেক জালিয়াতির দায়ে করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলমগীরকে আটকপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন