প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ । ১১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দিনের বেলায় হাজীগঞ্জে বাসার তালা ভেঙ্গে চুরির ঘটনায় চোর চক্রের ৫ সদস্য আটক

মাসুদ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে দিনের বেলায় বাসার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চুরির ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত মাসের ২৪ তারিখে উপজেলার পৌর ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার স্বপ্নমহল নামক বিল্ডিং এর ৩য় তলার বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঐদিনই হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বাসার মালিক জরিনা বেগম।

গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে, ঘটনারদিন সকাল সোয়া ৯টার দিকে উক্ত মামলার বাদী তার ছেলে ও পুত্রবধুকে নিয়ে বাসায় তালা বন্ধ করে চাঁদপুর জেলা নির্বাচন অফিসে যান। সেখান থেকে কাজ সেরে দুপুর ১টার দিকে বাসায় এসে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে দরজা ধাক্কা দিলে অটোমেটিক খুলে যায়। তাৎক্ষনিক ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। সেই সাথে ষ্টীলের আলমিরার ড্রয়ারের তালা ভেঙ্গে চোর চক্রের সদস্যরা নগদ ৩ লক্ষ টাকাসহ প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকার বিভিন্ন স্বর্ণালংকার, প্রায় ৪৯ হাজার টাকার ২টি এন্ড্রয়েড মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।

উক্ত চুরির ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনার পর হতে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে- পটুুুুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের ইউসুুুফ আলীর ছেলে তুহিন প্রকাশ বাবু (৩০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ স্বপন (৪০), হাজীগঞ্জ উপজেলার দেশখাগুরিয়া এলাকার কবির আহমেদের ছেলে মোঃ মাসুম (৩৫), শাহরাস্তি উপজেলার নিজ মেহার এলাকার মৃত বদরুল ইসলামের ছেলে মোঃ জামাল হোসেন (৩১)ও কুমিল্লার চান্দিনা উপজেলার শব্দলপুর এলাকার মৃত শামীম মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান (২৪)।

গ্রেফতারকৃত উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় প্রদান করে। এবং সোমবার (২ অক্টোবর) অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে ১টি তালা ভাঙ্গার রেঞ্চ এবং ১টি স্ক্রুপ ডাইবার উদ্ধার করেন। পরদিন মঙ্গলবার (৩ অক্টোবর) উক্ত মামলাটি ফেনাল কোডে রুজু হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্তাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ হাজীগঞ্জ থানার একটি চৌকস টিম মামলার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন