প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুসলমান থেকে হিন্দু হলেন ফরিদগঞ্জের সাদিয়া আক্তার

মাসুদ হোসেন
চাঁদপুরের ফরিদগঞ্জে মসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন সাদিয়া আক্তার (২৯) নামের এক যুবতী।
গত সোমবার (২ অক্টোবর) কুমিল্লা বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে ধর্মান্তরিত হয়েছেন সাদিয়া।
হলফনামা সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের আস্টা গ্রামের উত্তর দীঘির পাড় বাড়ির মোহাম্মদ হোসেন এর মেয়ে। ধর্মান্তরিত হওয়ার পর তার বর্তমান নাম দিয়েছেন গৌরী বিশ্বাস বিশাখা।
তিনি হলফনামায় উল্লেখ করে বলেন, আমি হিন্দু ধর্মীয় বিশ্বাসে অনুপ্রণদিত এবং ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী।
আমি ধর্মীয় জীবন যাপনের মাধ্যমে আধ্যাত্বিক ও পরলৌকিক বা মুক্তির মানসে বিভিন্ন ধর্ম শাস্ত্র সম্পর্কে অধ্যায়ন ও বিশ্লেষন করিয়া আসিতে থাকি। সনাতন হিন্দু ধর্ম সঠিক জীবন বিধান এবং আমি হিন্দু ধর্মের বিভিন্ন পুজা, পর্বন ও হিন্দু ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করিয়াছি।
এরই প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত গ্রহন করিয়াছি যে, আমি সনাতন হিন্দু ধর্মে দীক্ষিত হইয়া জীবন যাপন পরিচালনা করিব। এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্ব-প্রনোদিত, আত্মশুদ্ধিমূলক, বিনা প্ররোচিত বটে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন