চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দে সোলেমান মিজি সহ তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে নিজ ছোট ভাইয়ের লাগানো গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ হোসেন মিজি।
ঘটনার বিবরণে জানা যায়, ইউনিয়নের করবন্দ গ্রামের মেহের আলী মুন্সি বাড়ির মৃত আলী আহম্মদ মিজির ৪ ছেলের মধ্যে বড় ছেলে সোলেমান মিজির কাছে অন্য ভাইরা বহুদিন যাবত পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিতে বললে তিনি কোন কর্ণপাত করেন নি। তার অন্য ভাই হোসেন মিজি তার দখলকৃত সম্পত্তিতে কিছু ফলজ গাছ লাগালে গত ৫ অক্টোবর সোলেমান মিজি, তার স্ত্রী তাছলিমা বেগম ও ছেলে সুলতান মিজি সকাল সাড়ে ১০টার দিকে গাছগুলো উঠিয়ে ফেলে। পরে ৭ অক্টোবর শনিবার মোঃ হোসেন মিজি বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর রবিবার সকালে মতলব দক্ষিণ থানার এসআই মোস্তফা ঘটনাস্থল এসে তদন্ত করেন। এসময় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী দলিল লিখক আল মামুন লিটু ও চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য আরিফুর রহমান সুজন উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী মোঃ হোসেন মিজি বলেন, আমার অগোচরে বড় ভাই সোলেমান মিজি সহ তার স্ত্রী ও সন্তানরা দা দিয়ে অন্যায় ভাবে সুপারি ও নারকেল গাছের চারা কাটিতে থাকে। পড়ে আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা নিষেধ করা মাত্র আমার উপরে সোলেমান মিজি সহ তার স্ত্রী ও সন্তানরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে।
এছাড়াও আমি ও আমার পরিবারকে খুন যখম করার প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে।
অভিযোগের বিবাদী সোলেমান মিজি বলেন, এ সম্পত্তি আমার বাবার। সেই সম্পত্তি এখনো ভাগ বাটোয়ারা হয়নি। আমার ভাই তার দখলনকৃত সম্পত্তিতে গাছ লাগালে আমরা উঠিয়ে ফেলি। তারপরও সামাজিকভাবে যেটা ভালো হয় বসে সেভাবে আমি রাজি আছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা বলেন, দুই পক্ষকেই সোমবার থানায় ডাকা হয়েছে। তাদের লোকজনের উপস্থিতিতে বসে দলিল দেখে মিমাংসা করে দিতে চেষ্টা করবো। এবং জায়গা মাপা হলে যে পায় তাকে বুঝিয়ে দিবে বলে বাদী বিবাদীর অঙ্গীকার নিয়ে সুষ্ঠু সমাধান করা হবে।

মাসুদ হোসেন