চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ভর্তি যোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝড়েপড়া রোধ, ১০০%পাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯অক্টোবর (সোমবার) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, মায়েরা সন্তানদের প্রতি খুবই দায়িত্বশীল। আপনাদের অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নেতৃত্বে একঝাঁক মেধাবী শিক্ষক পাঠদান করান এখানে, শিক্ষকরা খুবই মেধাবী। মা সমাবেশ প্রতিমাসে হয়। এর মাধ্যমে সন্তানদের খোঁজখরব আপনাদের জানানো হয়। আপনারা আপনাদের বাচ্চাদের বুঝিয়ে স্কুলে পাঠাবেন। ঝড়েপড়া রোধ করতে হবে। ছাত্র-ছাত্রীদের মুটিবেশন করে পড়াশুনা করাতে হবে।
তিনি বলেন, পড়ালেখায় অনেক সুযোগ-সুবিধা সরকার করে দিয়েছে। সরকার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে। আমার দাদা এ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। আপনারা আপনাদের সন্তানদের খোঁজ খবর নিবেন। আমরা প্রতিষ্ঠান গুলোকে টেককেয়ার করছি। আমি সবসময় মায়েদের পাশে থাকব। আপনাকে আপনার বাচ্চার সব তথ্য বিদ্যালয় থেকে জানতে হবে। বিদ্যালয়ে তার অবস্থা কি। কোন বিষয়ে দুর্বল তার উপরে ছক আউট করতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে। যদি কোন শিক্ষার্থী আর্থিক সমস্যার কারনে পড়াশুনা করতে না পারে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নিবো।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পরিষদের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষক তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াছিন খান, পিটিআই সভাপতি মোসাম্মৎ সুরাইয়া বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক রুবি বেগম, অভিভাবক লাখি বেগম, অভিভাবক পারুল বেগম, অভিভাবক মাহফুজ মুন্সি, অভিভাবক নজরুল ইসলাম, অভিভাবক বিউটি বেগম, অভিভাবক সাথি, অভিভাবক রেহেনা আক্তার সহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিনিধি