দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ৩০ কেজি হারে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) কার্ডের চাল ও চলতি মাসে জাটকা আহরন থেকে বিরত থাকতে কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি হারে স্পেশাল (বোনাস) চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১২০ জন (ভিডব্লিওবি) ও ১৬০জন জেলে কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
ট্যাগ অফিসারের পর্যবেক্ষনে, ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান খান এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণ উদ্বোধনকালো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সহ সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সালাউদ্দিন, পরিষদের মেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন