চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভার রেকর্ড অব ডিসিকাশনের নির্দেশনা অনুযায়ী ১২ অক্টোবর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, এনএসআইয়ের উপপরিচালক শেখ আরমান আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসিন, হাজিগঞ্জ থানার অফিসার ইসন্সাস আবদুর রশিদ প্রমুখ।
এ সময় জেলার উপজেলার সকল সহকারী কমিশনার (ভূমি), সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। সভাপতি বলেন প্রতিটি উপজেলায় এই বিষয়ে সভা পরিচালনা করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিতে হবে।
উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহের ভিতরে রয়েছে মাইকিং ও বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে, পাইকারি ব্যবসায়ীগণ সরকারি উৎপাদক ও এলসিধারী ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে ইত্যাদি।

সজীব খান