শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে সড়ক আইনে ৭ মামলায় অভিযুক্তের আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেট দোয়াভাঙা এলাকায় ভ্রাম্যমান আদালতে এ দন্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর এ আদালত পরিচালনা করেন।
ওই সময় রেজিস্ট্রেশন বিহীন ও রুট পারমিট ব্যতীত মোটরযান পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী ৭টি মামলা রুজু করে এ দন্ড প্রদান করা হয়।
এতে সহযোগিতা করেন বিআরটিএ ইন্সপেক্টর মো: আফজাল হোসেন, শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

মোঃ মাসুদ রানা