প্রকাশের সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার উবি’র প্রধান শিক্ষক হারুন অর রশিদ মারা গেছেন

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের অধিবাসী এবং মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বিএসসি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শুক্রবার রাত ৮টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকালে নিজ গ্রাম কচুয়ার নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ আসাদুর রহমান। জানাযার পূর্বে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যা পাটওয়ারী, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ আরো অনেকে।
পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন