প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে আরাফাত হোসেন ( ২২) নামে এক যুবক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচো ইউনিয়নের মাথামুড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

বৃহস্পতিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন, শাহিনা বেগম ও শহিদ উল্যাহ জানান, আরাপাত একজন মৃগী রুগী। সে সবার অজান্তে পাশের পুকুরে হাত ধুইতে গেলে পানিতে পড়ে ডুবে যায়।

পরে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠলে তাকে স্বানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

আরাফাতের বাবা হুমায়ন জানান, আরাপাত ৩ বোনের মধ্যে সে এক মাত্র ছেলে সন্তান।

পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন