প্রকাশের সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ । ৭:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান স্বপন কারাগারে

এস এম ইকবাল
ঢাকায় বাসার সামনে থেকে চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও ১ নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজীকে আটক করা হয়েছে। পরে তার জামিন না মঞ্জুর করে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে ঢাকা চীফ মেট্রোপলিটন  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার আফতাব নগর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তাকে বাড্ডা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বপন মিয়াজীকে  আদালতের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে  পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন