প্রকাশের সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ । ৭:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পৌর ছাত্রলীগের ৭ ও ৮ ওয়ার্ডের বার্ষিক সম্মেলন

এস এম ইকবাল

ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের ৭ ও ৮ নং ওয়ার্ডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলার সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব মিয়াজির সভাপতিত্বে ও সাধারন সম্পদক শাহাদাত হোসেন সান্তর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন মনির, পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম আহবায়ক এস এম সোহেল রানা, আ’লীগ নেতা আমিন হোসেন এমরান, জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট মিজানুর রহমান সবুজ, যুবলীগ নেতা রাব্বি মিয়াজি প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক।

তারা আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে ছাত্রলীগকে অনেক ভূমিকা রাখতে হবে এবং আগামী দিনে বিএনপি জামায়াতের সকল নৈরাজ্যকে রাজপথে রুখে দিতে হবে।

সভা শেষে ছাত্রলীগের নেতৃত্বে হরতালের প্রতিবাদে ফরিদগঞ্জ বাজারে মিছিল বের করে এবং একই স্থানে এসে শেষ হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন