প্রকাশের সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ । ১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় হরতালবিরোধী সমাবেশে আওয়ামী লীগ নেতা বিল্লালের মৃত্যু

প্রিয় চাঁদপুর ডেস্ক

কুমিল্লায় হরতালবিরোধী সমাবেশে মো. বিল্লাল হোসেন (৫৮) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডে মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাজিম জানান, আমরা একসঙ্গে হরতালবিরোধী মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে পূবালী চত্বরের শান্তি সমাবেশে আসি। বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাল ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাশের মুন হসপিটালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাদ মাগরিব কাপ্তান বাজার কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন