প্রকাশের সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ সদস্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির দুই নেতাকর্মী গ্রেফতার

প্রিয় চাঁদপুর ডেস্ক

ঢাকা: বিএনপির মহাসমাবেশের নিরাপত্তায় দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল ইসলাম ওরফে পারভেজ কে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- গাইবান্ধা পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক শামীম রেজা ও মো. সুলতান।

রোববার (২৯ অক্টোবর) ভোরো রাজধানীর ডেমরা ও গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে বিএনপি নেতাদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

এর আগে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহত পুলিশ সদস্যের জানাজার নামাজের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপি মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দিয়েছে এবং পুলিশ সদস্য হত্যা করেছে।

পুলিশ সদস্য আমিনুল পারভেজ হত্যায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে ডিএমপির কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নামে এক সদস্য জীবন দিয়েছেন। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিনুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবো।

জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুলের মরদেহে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন