প্রকাশের সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ । ৫:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে হরতালে মুখোমুখি আ.লীগ-বিএনপি

সজীব খান

সারাদেশে বিএনপির ডাকা হরতালের সময় চাঁদপুর বাবুরহাটে আওয়ামী লীগ, বিএনপি মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল বাবুরহাট এলাকায় হরতালের পক্ষে বিএনপির মিছিল করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান করলে হরতালের বিপরীতে আওয়ামী লীগ সড়কে অবস্থান নিয়ে মিছিল করলে বাবুরহাট মতলব রোডের মাথায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় এবং উভয় দলের দায়িত্বরত নেতাকর্মীদের হস্তক্ষেপের কারনে বড়ধরনের কোন প্রকার ঘটনা ঘটেনি।

তবে এর কিছুক্ষন পর বাবুরহটা বাজারের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আহত হয়।

আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম গাজী, পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন শেখ হুসু মেম্বার গুরুতর আহত হয়।

তাদেরকে স্থানীয়রা চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন