প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সম্পত্তি দখলের অভিযোগে আদালতের নিষেধাজ্ঞা

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় সম্পত্তি দখলের অভিযোগে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপজেলার পাথৈর গ্রামের মো: ছাদেক মিয়া গত ২৩ অক্টোবর তার ২৫ নং সফিবাদ মৌজার বিএস ৫০৮ নং খতিয়ানে হালে ৬৮১ দাগের .০২৫ একর ভূমি জোরপূর্বক দখলের ঘটনায় পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামের মৃত শাহজাহান স্ত্রী পারুল গংদের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলা নং ১২৫৪/২৩। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.এস.এম মোসা ওই সম্পত্তিতে অস্থায়ী স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।

কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিলের নির্দেশে এএসআই মোর্শেদ আলম গত ২৮ অক্টোবর ওই সম্পত্তিতে অস্থায়ী স্থিতাবস্থার নোটিশ জারী করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন