প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক মামলার আসামী আটক

এস এম ইকবাল

ফরিদগঞ্জে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।

৩১ অক্টোবর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামে নির্দেশে এস.আই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাছিয়াখালী এলাকার সুজ্জত আলী পাটোয়ারী বাড়ীতে অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাস মাদক ব্যবসায়ী মোঃ মামুন পাটোয়ারী(৪২)কে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী সুজ্জত আলী পাটোয়ারী বাড়ীর মো. আব্দুল হাই পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মামুনকে ২০১৯ সালে ১৭ হাজার পিস ইয়াবাসহ ফরিদগঞ্জ থানা পুলিশ আটক করেছে। তাহার বিরুদ্ধে একাধিক মাদক আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, ইয়াবাসহ তাকে আটক করে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

তিনি আরো জানান, এ উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা।

মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন