প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ । ৭:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লীগে উপলতা স্পোর্টিং ক্লাব ফাইনালে 

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে  প্রিমিয়ার টি-২০ ক্রিকেট লীগে উপলতা স্পোর্টিং ক্লাব ফাইনালে উন্নীত হয়েছে।
সোমবার উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রচুর সংখ্যক দর্শকের উপস্হিতিতে খেলায় শাহরাস্তি ইলেভেন স্টার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২ শত ০১ রান করে এবং পরে উপলতা স্পোর্টিং ক্লাব ১৯ ওভারে ২ শত ০৫ রান করে লক্ষে পৌঁছে যায়।
এতে উপলতা স্পোটিং ক্লাব ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়।
খেলায় বিজয়ী দলের নাজমুল ৬৪ রান নিয়ে ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়।
খেলা শেষে বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ধারাভাষ্যকার কুমার কল্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্র লীগের সহ সাধারণ সম্পাদক মো. ইমরান মনির, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির সদস্য মুজিবুল হক রাসেল, ডা. আশরাফুজ্জামান শোভন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবীব উল্লাহ, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক অধ্যক্ষ মো.হূমায়ুন কবির ভূঁইয়া ও টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন