প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দোয়া ও মিষ্টি বিতরণ

মনিরুল ইসলাম মনির

দেশে প্রথমবারের মতো ক্যাবল স্ট্যাইড (ঝুলন্ত সেতু) প্রকল্প প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন হওয়ায় মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

মঙ্গলবার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে নাউরী বাজারে আনন্দ মিছিল বের করে।

এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্যবসায়ী আবু ইউসুফ’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মতলববাসী দীর্ঘদিনের স্বপ্নের মতলব-গজারিয়া সেতু অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানান।

সেতু দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখবে। নদীর অববাহিকায় নতুন শিল্পাঞ্চল’সহ পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। যা অত্র অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।

সেতুটি বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ৮০ লক্ষ জনগণ প্রত্যক্ষভাবে সুবিধা পাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন