প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৪ নভেম্বর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নির্দেশে এসআই মো. ইসমাইল হোসেন, এসআই সঞ্জয় দাস, এএসআই মোঃ সাদ্দাম হোসেন, অলিউল্লাহ, মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন (২৭)কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মজিবুর হকের ছেলে।

পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে উপজেলা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন