প্রকাশের সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ । ১০:১৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আদম তমিজীর বিরুদ্ধে মামলা

প্রিয় চাঁদপুর ডেস্ক

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গত বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে এ মামলা হয়েছে।

শুক্রবার দক্ষিণখান থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, গত ১৫ নভেম্বর আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার বিষয়ে ওসি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে অপমান, অপদস্থ করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারের অভিযোগও আছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন