প্রকাশের সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যুবলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলা ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের ৬-৭-৮ ও ৯নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর রোববার বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়নের বাশগাড়ী ১১৩ নং বন্দুকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

তিনি বলেন, যুবলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। যুবদের ঐক্যবদ্ধ করে আলোকিত ভবিষ্যৎ গঠনে যুবলীগের নেতাকর্মীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে আজকের যুবলীগ আগামীর সোনার বাংলা গঠন করবে। যুবলীগ সেই সংগঠন, যারা অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করে জঙ্গিবাদ নিরসনে কাজ করে। যুবলীগ মানেই শেখ হাসিনা। আজ সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস দমন অভিযান, দুর্নীতি দমন অভিযান চালাচ্ছে যুবলীগ। সেই শুদ্ধি পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, রাজনৈতিক অঙ্গনকে সচেতন করার মধ্য দিয়ে এক অগ্রগামী উদ্যোমী সংগঠন হলো আজকের বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সকল অপশক্তি নিরসনে যুবলীগকে আগামীতে আরো শক্তিশালী হতে হবে।

হুমায়ুন কবির সুমন বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রত্যেক নেতা-কর্মীরা রাজপথে থাকবে। এবছরটা নির্বাচনের বছর। আমাদের রাজপথে থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু নেতাকর্মী দ্বারা আবর্ত থাকলে চলবে না, আমাদের চলে যেতে হবে সাধারণ মানুষের কাছে। গত ১৪ বছরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অর্জনের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি সাধারণ মানুষ উন্নয়নের সুফল না পায় তাহলে সেই উন্নয়নের কোনো মূল্য থাকে না। যখন আমাদের সকল উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারব তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর, শাহজালাল বন্দুকশি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এইচ এম হাসান মাওলানা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাচ্চু মাস্টার, যুবলীগের সদস্য মকবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহজালাল বন্দুকশি, চাঁদপুর সদর উপজেলা সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজরাজেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মাসুদ পারভেজ রনি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুকুম আলী সরদার, ৯ নং ওয়ার্ডের সভাপতি মামুন বেপারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বেলাল দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাসর আল আমিন বকাউল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরবত আলী গাজী, পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মিজি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন