প্রকাশের সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩ মামলায় অভিযুক্ত রাজু ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে পুলিশের অভিযানে ৩ আসামিকে  আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
অভিযুক্ত রাজুকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পুলিশ আটক করে।
রোববার চাঁদপুর বিজ্ঞ আদালতে অভিযুক্তদের পুলিশ সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনর্চজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন দিক-নিদের্শনায় এসআই (নিঃ) মোঃ মহসীন ভূঁইয়া, এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এতে সাজা প্রাপ্ত  সিআর-১৬১/১৭, ধারা-এন আই এ্যাক্ট এর ১৩৮ এবং সাজা সিআর-১১৭/১৭, দায়রা-৩৪০/১৮, ধারা-এন আই এ্যাক্ট এর ১৩৮ এবং সিআর-২১/২০২১ইং,ধারা-৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড এর পরোয়ানাভুক্ত আসামী উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির সোরশাক মিজ্জাব বাড়ির মোঃ শহীদুল্লাহর পুত্র মোঃ দাউদ হোসেন রাজুকে ঢাকা বিমান বন্দর হইতে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আটকৃত রাজুর বিরুদ্ধে ০২টি  সিআর সাজা ও  ০১ টি সিআর পরোয়ানাভুক্ত সহ মোট ০৩ টি পরোয়ানাভুক্ত মামলা ছিল।
তাকে পলাতক অবস্থায় আসামী দাউদ হোসেন রাজুকে গ্রেফতার করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন