প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে ডাটা এনালাইসিস সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সরকারি কলেজে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২:০০টায় কলেজ শিক্ষক-কর্মকর্তাদের জন্য ‘ডাটা এনালাইসিস’ সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ শুরু হয়।

পাঁচদিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বর্তমান এআই-এর যুগে শিক্ষা পদ্ধতিকে আরো যুগোপযোগী, মানসম্পন্ন ও আকর্ষণীয় করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরিতে এই প্রশিক্ষণ সকল পর্যায়ের শিক্ষকদের জন্য অপরিহার্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন