প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী, উৎসুক মানুষের ভিড়

মনিরুল ইসলাম মনির

ফ্রান্স থেকে উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে উড়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ফিরলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফ্রান্স প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক।

হেলিকপ্টারে তাদের অবতরণ দেখতে এলাকায় ভিড় জমান শত শত উৎসুক জনতা। প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের পরেশ চন্দ্র বনিকের ছেলে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব রায়েরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক বলেন, আমি দীর্ঘ ২৫ বছর যাবৎ থেকে ফ্রান্সে ব্যবসা করে আসছি। দেশের প্রতি আমার অনেক ভালোবাসা। আগামী ৬ মাস এলাকায় থাকব। রেমিট্যান্সযোদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দেব। মাতৃভূমি ও নারীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

মৈশাদী গ্রামের আলী আহমেদ বলেন, ফ্রান্স প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক আমাদের গর্বের ধন। তিনি প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

হেলিকপ্টারে যোগে তিনি বাড়ি ফিরায় তার আগমনে আমরা খুবই আনন্দিত।

এদিকে হেলিকপ্টার যোগে তার নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় ও আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশের উপস্থিতি ছিল প্রশংসনীয় ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন