প্রকাশের সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ । ৮:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের নবাগত নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা

মনিরুল ইসলাম মনির

একি মিত্র চাকমা (১৭৮৪৫) কে মতলব উত্তর উপজেলার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একি মিত্র চাকমা’সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া একি মিত্র চাকমা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। বাঞ্চারামপুরে তিনি ২০২২ সালের ২১ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন। একি মিত্র চাকমা বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়।

অপরদিকে, মতলব উত্তর উপজেলার বর্তমান ইউএনও আশরাফুল হাসানকে (১৭৮৪৫)কে একই প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার রামু’র ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন