কচুয়ার মনোহরপুর হাজী সৈয়দ আলী মাষ্টার বাড়ীর বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে শুক্রবার বাদ জুমা হতে মধ্য রাত পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন- উক্ত মসজিদের সভাপতি অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ¦ মোঃ সমুলতান আহমেদ, সঞ্চলনায় করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ রাব্বি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল হাশেম মিয়াজী।
বিশেষ বক্তা ছিলেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম তাহেরী চাঁদপুরী,খিলা আল্লাহ করিম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান আল-কাদরী, মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোঃ ইলিয়াছ হোসেন।
এ সময় মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ¦ মোঃ লিয়াকত হোসেন, ইমাম হোসেন নুর, ডাঃ এনামুল হক মিন্টু, ডাঃ আনোয়া হোসেন, মজিবুল হক, মোঃ সুরুজ মোল্লা, মোঃ বশির উল্লাহ, আনোয়ার উল্লাহ, মোঃ শিবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া