প্রকাশের সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ । ১০:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ঘরের তৈরী শিশু পরিপূরক খাবার বিষয়ক উঠান বৈঠক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অর্থায়ন ও সহযোগীতায় ঘরের তৈরী শিশুর পরিপূরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মনপুরা কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজন কুমার দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শাহাদাত খান, কমিউনিটি হেলথ প্রো: নাছরিন আক্তার,ইকবাল হোসেন, স্বাস্থ্য সহকারী বিউটি বেগম,আমেনা পাটওয়ারী, এফডাব্লিউ এ হামিমা আক্তার প্রমুখ।

এসময় কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন