প্রকাশের সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ । ৯:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার উদ্যোগে র‌্যালি আলোচনা সভা

সজীব খান

”সকল ক্ষেত্রে সকলের তরে মানবাধিকার নিশ্চিত করতে হবে” এ শ্লোগানে চাঁদপুরে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকল ১০টায় চাঁদপুর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার কেন্দ্রীয় পরিচালক পর্ষদের প্রশাসনিক পরিচালক সাংবাদিক গাজী রহমতউল্ল্যাহ নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব দেলোয়ার হোসেন, সালে আহমেদ রানা, আক্কাস খান, মোঃ আলী আজগর মিঠু, মোঃ হোসেন মোল্লা (লিটন), কানু দত্ত, মোঃ জসিম উদ্দিন, মোঃ আফসার ইয়ামিন, মোঃ নাসির পাঠান, খন্দকার শাহিদুল আলম মাহফুজ, মাসুম মুন্সি, রেদোয়ানুর রহমান রিপন, শহড়বানু, নাজমা বেগম, বাদল খান, নুরজাহান কুমকুম, বিলকিস, সুমী বেগম, মাওলানা আবদুল মান্নান, বিল্লাল খান, আকতার সিকদার, বাবুল হোসেন গাজী প্রমুখ।

এ সময় বক্তরা বলেন সর্বস্তরে মানবাধিকার নিশ্চিত করতে সকল মানবাধিকার সংগঠনগুলো কাজ করছে,মানবাধিকার দিবসে আজকে আমাদের দাবি বিশ্বশান্তির লক্ষ্যে জাতিসংঘ ও আমেরিকাকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে, এর সাথে সাথে গাজায় ইজরাইল বর্বরযুদ্ধ বন্ধ করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন