প্রকাশের সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ বঙ্গবাজার ব্যবসায়ীদের সাথে এমপি  প্রার্থী জাহিদুল ইসলাম রোমানের মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ ফরিদগঞ্জ বঙ্গবাজার ব্যবসায়ীদের সাথে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবাজার ব্যবসায়ীদের আয়োজনে হোটেল ওয়ান স্টারের দ্বিতীয় তলায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা হাজী দেলোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনির হোসেন মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আমির হোসেন খোকা, সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন মনির, বেনজির আহাম্মেদ সুমন, আনোয়ার হোসেন রুবেল, আ’লীগ নেতা বিল্লাল হোসেন খোকা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান মামুন মোল্লা, ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন তুহিন, মহসিন হোসেন, যুবলীগ নেতা উজ্জ্বল মল্লিক প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন