প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সাংবাদিক ফারুক হোসেনের বাবার ইন্তেকাল

মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তর উপজেলা প্রসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও আনন্দ টেলিভিশনের মতলব প্রতিনিধি সাংবাদিক ফারুক হোসেনের বাবা হাজী আব্দুর রব মোল্লা (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সকাল ৮ টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে তিন ছেলে, চার মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানান রকম সামজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

বাদ আছর ঘনিয়ারপাড়স্থ মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন, ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, সাবেক কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, ছেংগারচর পৌর বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুফতি, ঘনিয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবদুর রশিদ মোল্ল্যা।

জানাজার নামাজে ইমামতি করেন ঘনিয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাইজুল ইসলাম।

পরে ঘনিয়ারপাড় মোল্লা বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিক’সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন