কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল-আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রাছেল, কচুয়া