প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ । ১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত  ফুলেল শুভেচছা এবং মতবিনিময় করছেন।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় গণমাধ্যম নেতৃবৃন্দ সঙ্গে আলাপচারিতায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত বলেন, আমি গণমাধ্যম এবং প্রশাসনের সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করছি।
এতে করে অত্র উপজেলার যেকোনো সংবাদ প্রচারে আপনারা অবশ্যই দায়িত্ববান নিষ্ঠার পরিচয় দিবেন। এতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তাহলেই প্রকৃত সাংবাদিকতার পথ সুগম হবে।
এছাড়া তিনি তার দায়িত্ব পালনের সময় হলুদ সাংবাদিকতা ও তদবির বাজিতে যেন কেউ জড়িয়ে না পড়ে সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এছাড়া তিনি আগামী দিনগুলোতে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাব সদস্য ইউসুপ পাটোয়ারী লিংকন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, সৈয়দ মোকাদ্দেস হোসেন, মো: নুরে আলম, মাহবুব হাসান বাবলু, মনিরুজ্জামান শান্ত, মো: রুহুল আমিন তরুণ, মো: ফিরোজ বেপারী, মো: ফরিদ পাটোয়ারী, মো: ইউসুফ আলী, শাখাওয়াত হোসেন হ্নদয় প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন