প্রকাশের সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ । ১০:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ড.মনসুদ্দিন মহিলা কলেজে বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি
কুরআন তেলাওয়াত।জাতীয় সঙ্গীত।  দেশাত্মবোধক গান। কবিতা আবৃত্তি। নৃত্যসহ ছিল নানা আয়োজন। সবশেষে  পুরস্কারও ছিল বিজয়ীদের ।
চাঁদপুরের কচুয়া উপজেলার ড.মনছুর উদ্দিন মহিলা কলেজে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন করা হয়।
দিনভর আয়োজিত  প্রতিষ্ঠানের শিক্ষার্থী  ফামিদা মোস্তারি ও  কনিকার প্রাঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ মনসুর উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ডঃ মনসুর উদ্দিন মহিলা কলেজের দাতা সদস্য হুমায়ুন কবির, হাজিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডঃ মনসুর উদ্দিন মহিলা কলেজ পরিচালন পর্ষদের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম।
এসময় শিক্ষক শরিফুল ইসলাম, মোঃ ওয়াসিম, সুফিয়া বেগম, সুফিয়া আক্তারসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
দেশাত্মবোধক গান, একক নাটক, দলীয় নিত্য, একক নিত্য, দেশাত্মবোধক গানে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
সবশেষে  বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন