প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আ’লীগের মহান বিজয় দিবস পালন

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণপুর বাস স্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজী প্রমুখ।

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন