প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শাখাওয়াত প্রধানের নেতৃত্বে আনন্দ মিছিল

মোজাম্মেল প্রধান হাসিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ায় নারায়ণপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন প্রধানের নেতৃত্বে নৌকা প্রতীকের পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বাদ মাগরিব পৌরসভার ৫নং ওয়ার্ডে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌরসভার দৌলতপুর তিন রাস্তা মোড় থেকে শুরু হয়ে চারটভাঙ্গা-কাশিমপুর সড়কের কালিকাপুর ও পদুয়া এলাকা প্রদক্ষিণ শেষে পুণরায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শাখাওয়াত হোসেন প্রধান। পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গণি পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসেম খান, সহ-সভাপতি সায়েম খান প্রমুখ।

এসময় ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার প্রধান, যুবলীগ নেতা লোকমান সরকার, রুবেল সরকার, ওয়াশিম খান, সৈকত খান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াদ খানসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন