প্রকাশের সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ । ৪:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদক’সহ আটক ২

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : ১৪৮টি ইয়াবা ট্যাবলেটসহ মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল এর তত্ত্বাবধায়নে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক আবু বকর ভূইয়া, সঙ্গীয় ফোর্সসহ এখলাছপুর ব্যাপারীবাড়ী মজিব মেম্বারের মালিকানাধীন পুকুরপাড়স্থ মাচা বিশিষ্ট মুরগীর খামার এর ভিতর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফিরোজ বাবু (৩০) ও মোঃ ওয়াসিম মোল্লা (৩৩) আটক করে।

আটককৃত ফিরোজ বাবু এখলাছপুর গ্রামের মজিবুর রহমান মেম্বারের ছেলে ও মোঃ ওয়াসিম মোল্লা একই গ্রামের হালেম মোল্লার ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল নিশ্চিত করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন