প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় নৌকার পক্ষে মিছিল লিফলেট বিতরণ 

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নৌকার পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে নৌকার পক্ষের মিছিলটি পৌর কার্যালয় থেকে বের করে ছেংগারচর পৌর বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় অফিস কার্য়ালয়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের ছেলে আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।
তিনি বলেন, আমার বাবা সারা জীবন আপনাদের সেবা করে আসছে। যতদিন বাঁচবে আপনাদের সেবা করে যাবে। মতলব যত উন্নয়ন দেখেন তা আমার বাবার হাত ধরেই হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারী আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে, নৌকাকে বিজয়ী করতে হবে। মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকায় ভোট দিন।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন ,  আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাঁন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, কাউন্সিলর সবুজ মিয়া, বোরহান উদ্দিন, শাহজালাল মুফতি, সাবেক কাউন্সিলর বোরহান প্রধান, খোকন মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা সুমন বেপারি, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করেন রনি চৌধুরী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন