শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার মেহের কালীবাড়ি বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওইসময় প্রেসক্লাব সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম , সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির ,সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সহযোগী সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, ইউসুফ পাটোয়ারী লিংকন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ শহিদ উল্লাহ বাদল।
প্রেসক্লাবের সহযোগী সদস্য সৈয়দ মোকাদ্দেস হোসেন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: নুরে আলম, মনিরুজ্জামান শান্ত, মো: রুহুল আমিন তরুণ, মো: ফিরোজ বেপারী, মো: ফরিদ পাটোয়ারী, মো: ইউসুফ আলী, শাখাওয়াত হোসেন হ্নদয় প্রমুখ।
সভায় বক্তারা, মহান স্বাধীনতা যুদ্ধে আত্বত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আগামী দিনগুলোতে শাহরাস্তিপ্রেসক্লাবের উন্নয়ন ও ঐক্য অব্যাহত ও রাখার বিষয়ে একমত পোষণ করেন।
উল্লেখ, শনিবার দিবসটি উপলক্ষে শহীদের স্মরণে উপজেলা কমপ্লেক্সে স্থাপিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি