প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ । ১০:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এই সরকারের আমলে সবার জীবনমান উন্নত হয়েছে : শাহমাহমুদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মাসুদ হোসেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দিনব্যাপী নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. দীপু মনি। শুক্রবার (২২ ডিসেম্বর) চাঁদপুর সদ শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ মাহমুদ বোগদাদি (রহঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী উঠান বৈঠক, পথসভা, মহিলা সমাবেশ ও গণসংযোগ করে নৌকা মার্কায় প্রচার প্রচারনা করেন তিনি।
মাজার জিয়ারত শেষে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম সিরাজ খন্দকার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম মজিব মাষ্টার, মরহুম সৈয়দ খান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম জাকারিয়া চৌধুরীর কবর জিয়ারত করে ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা বেগমের বাড়িতে উঠান বৈঠকে যোগ দেন। পরে জাফর বাড়ি এলাকার যুবলীগ নেতা অসুস্থ আকবর মোল্লার সাথে স্বাক্ষাত করে ইউপি সদস্য লাকি বেগমের বাড়িতে উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন তিনি। এরপর সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম কায়কোবাদ আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম জসিম পাটওয়ারীর কবর জিয়ারত করে লোধেরগাঁও এলাকার অসুস্থ হারুনুর রশিদের সাথে স্বাক্ষাত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার হাজীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন।
পরে মহামায়া বাজার সংলগ্ন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারীর পুরান বাড়িতে বিশিষ্টজনদের কবর জিয়ারত করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মরহুম শামছুল হক পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জামাল মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহ আলম নান্নু মিজি মাষ্টার, সাবেক সদস্য মিজানুর রহমান হাজীর জন্য দোয়া করে উপস্থিত মহিলাদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। পরে ভাটেরগাঁও এলাকার বিভিন্ন স্থানে পথসভা করে খান বাড়িতে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি উক্ত উঠান বৈঠক ও পথসভায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে সারা দেশের ন্যায় এই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত বছরের ন্যায় এবারো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের মূল্যবান ভোটেই আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। এই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ভোট উৎসবে পরিণত করবেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এই সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ সহ স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন বছরের প্রথমদিন বিনামূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা, প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিক আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় খুব অল্প সময়ে শহরে যাওয়া যায়। ঘরে ঘরে এখন বিদ্যুৎ আছে। এই সরকারের আমলে সবার জীবনমান উন্নত হয়েছে। যা বিগত ১৫ বছর আগের তুলনায় অনেক ভালো। শেখ হাসিনা আপনাদেরকে উন্নয়ন দিয়েছে আর আপনারা আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পূণরায় সেবার করার সুযোগ করে দিবেন।
ডা. দীপু মনির প্রচার প্রচারণাকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতম কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, সাবেক সহ সভাপতি মাহবুবর রহমান পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, সাবেক সহ প্রচার সম্পাদক মনির গাজী, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আজিজ খান বাদল, সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন খান লালু, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাহিদ সুলতানা, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কবির হোসেন তাওহীদ সহ জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন