প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ । ১২:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ  ইউনিয়নের সাহেবগঞ্জ চৌমুহনী বাজারে আগুনে পুড়ে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। হটাৎ বেলা ৩ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন ৩টি দোকানের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমি জেনেছি এবং আগামী কাল আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন