প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ । ৯:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্বতন্ত্রপ্রার্থী ট্রাক প্রতীকের শফিকুল আলম ফিরোজের উঠান বৈঠক 

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  শাহরাস্তি- হাজীগঞ্জ চাঁদপুর ২৬৪- ৫ নির্বাচনী এলাকায় স্বতন্ত্রপ্রার্থী ট্রাক প্রতীকের  প্রার্থী শফিকুল আলম ফিরোজের  উঠান বৈঠক অনুষ্ঠিত  হয়েছে।
শুক্রবার  বিকেলে  মেহের দক্ষিন ইউপি’র মালরা  গ্রামে এটি অনুষ্ঠিত হয়।ওইদিন ইউপি আওয়ামী লীগের  নেতা মো:বিল্লাল হোসেনের সভাপতিত্বে  সাবেক ইউপি  সদস্য মফিজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বতন্ত্রপ্রার্থী ট্রাক প্রতীকের  প্রার্থী শফিকুল আলম ফিরোজ।
তিনি বলেন, আমি এ জনপদের  আপনাদের  সন্তান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  স্বতন্ত্র ট্রাক প্রতীকের  একজন প্রার্থী।
আসন্ন নির্বাচনে আপনাদের  মূল্যবান রায় প্রত্যাশা করছি। তিনি তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ  শাহরাস্তি বিনির্মাণে  অঙ্গীকারের কথা পূর্ণ  ব্যক্ত করেন ।
এ সময় উপস্থিত জনগণের সঙ্গে কৌশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন।
তিনি আরো বলেন আমি আপনাদের বিগত দিনের দুঃখ-কষ্ট দুর্দশার কথা শুনে আমি ট্রাক  প্রতীকে  একজন স্বতন্ত্র  প্রার্থী হয়েছি। আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি এসেছি শাহরাস্তির হাজীগঞ্জের অবহেলিত জনপদের উন্নয়ন সম্পূর্ণ করতে। যদি আপনারা আমাকে সে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাংসদ নির্বাচিত হয়ে সেই কাজগুলো করতে চাই।
এছাড়া তিনি সাধারণ কর্মী সমর্থক মানুষদেরকে অভয় দিয়ে বলেন আপনারা  কোন হুমকি ধমকি আমলে নিবেননা  ।
পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন   শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু,সাবেক উপজেলা চেয়ারম্যান  আ’লীগ নেতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার,  সাবেক পৌর আওয়ামিলীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন,  টামটা উত্তর ইউপির আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ,  উপজেলা আ’লীগের সাবেক  সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন,  মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, সাবেক ছাএনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন,  আলমগীর হায়দার, যুবলীগ নেতা শাহাদাত হোসেন  প্রমুখ।
সভায় চিতোষী পূর্ব ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন