প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তিতে (ঈগল) প্রতিকের( স্বতন্ত্র) প্রার্থী মো: গাজী মাঈনুদ্দিন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভায় মিলিত হয়েছেন ।

২৩ ডিসেম্বর শনিবার  দিনব্যাপী আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রায়শ্রী দক্ষিণ ও রায়শ্রী উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় মিলিত হন ।

এ সময় তিনি রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর, নাহারা, খিলাবাজার, বেরনাইয়া বাজার, উল্লাশ্বর, যাদবপুর, রায়শ্রী, উনকিলা, খামপাড় এলাকায় গণসংযোগ ও পথসভায় মিলিত হন।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, জেলা পরিষদ সদস্য ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

সভায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ,  রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন